ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

টাঙ্গাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলার প্রায় ৩৫০ জন স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপদেষ্টা সেলিম মিয়া, আলমগীর হোসেন ও কামাল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তারা হাম, পোলিও, যক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ রোগের বিরুদ্ধে ১০টি টিকা প্রদান করে থাকলেও তাদের টেকনোলজিস্ট মর্যাদা দেওয়া হচ্ছে না। অন্যদিকে, পশুপাখির চিকিৎসার সঙ্গে যুক্ত অনেকেই টেকনোলজিস্ট পদ পাচ্ছেন।

তারা আরও জানান, স্বাস্থ্য সহকারীরা এখনো ১৫তম গ্রেডে অবস্থান করছেন। দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ (শাটডাউন) করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টাঙ্গাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫