ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জেলা

ভোলায় ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, দুই আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২১২৫ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে ধর্ষণের পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন ফরাজি (২৮) ও মো. রাসেল (৩২)। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হবে।

মামলার এজাহারে থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর (২৫) স্বামী মারা গেছেন, বাবার বাড়িতে থাকেন। ১০ জুন রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। তাঁর মা ও ভাই বাড়িতে ছিলেন না। রাতে টয়লেটে যাওয়ার জন্য তিনি বাইরে বের হন। তখন গিয়াস উদ্দিন ও রাসেল তাঁকে জোর করে তুলে নিয়ে যান। গিয়াস উদ্দিন ধর্ষণ করেন ও রাসেল ভিডিও ধারণ করেন। পরে তাঁকে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। রাজি না হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ওই ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে গত রোববার তজুমদ্দিন থানায় মামলা করেন। মামলার বাদী বলেন, তিনি বিষয়টি জানতে পেরে মানসম্মানের ভয়ে এত দিন কিছু বলেননি। কিন্তু রাস্তায় বের হলে আসামিরা তাঁকে আকার-ইঙ্গিতে নানা কিছু বলতেন। বোনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাঁদের অতিষ্ঠ করে তোলেন। তাঁকে গাঁজা-মাদক দিয়ে ধরিয়ে দেবেন বলেও হুমকি দেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খাঁ বলেন, মামলার করার পর গতকাল সকালে ওই নারীকে ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হন। পরে তিনি আদালতে জবানবন্দি দেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জেলা

ভোলায় ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫