ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

গোলাম সারোয়ার সজল
  • আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ২২৪০ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সাভারের মামুন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা মজলিসে শুরা সদস্য ও সাভার পৌর জামায়াতের আমির মো: আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্যে হাসান মাহবুব মাস্টার বলেন, ‘আমরা আশা করি বর্তমান সরকার সংস্কার কাজ সম্পন্ন করেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবেন, আর যদি ব্যতিক্রম কিছু হয় প্রয়োজনে ৭ দফা দাবী আদায়ে জামায়াত যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘২৪ এর জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, ‘ স্বাধীনতার আগে ২৪ বছর এবং স্বাধীনতার পর ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। জনগণের কল্যাণে আসবে এমন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে জামায়াত। বাংলাদেশকে একটি আদর্শ কল্যাণরাষ্ট্র হিসেবে দেখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে দশটি সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছে।’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মুহূর্তে ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিরাপদে থাকবে।

তিনি আরো বলেন, যদি জামায়াতে ইসলামী পাওয়ারে আসে, তাহলে দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পাবে। আর সে কারণেই এই মুহূর্তে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থাটা বেশি।’

জামায়াতে ইসলামীর সাভার পৌর শাখার সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায়

সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তৌহিদ হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ। এ সময় সাভার পৌর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মনসুর আলী, অর্থ সম্পাদক আবুল বাশার, পর্দার আড়ালে নারী রুকনগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫