শিরোনাম ::
এবার ইসলামী আন্দোলনকে ‘খোঁচা’ দিয়ে যা বললেন দুদু
এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অনেক ইসলামী দল আছে যারা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এরমধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগকে তারা ‘পেয়ারের’ সংগঠন মানতো। শনিবার (৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে গোঁ ধরছেন, তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন। তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এরমধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে, তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগকে তারা ‘পেয়ারের’ সংগঠন মানতো বলে মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতির অভিজ্ঞতা ইতিবাচক নয় জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, যারা পিআর পদ্ধতি চায়, তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয়, তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তিনি বলেন, পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেসব দেশে তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকারের পতন হয়েছে। নেপালই যার বড় দৃষ্টান্ত। ফেব্রুয়ারির নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এখন দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তী সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে এটি হবে তাদের জন্য ব্যর্থতা।
আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব
অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা
যে কারণে আন্দোলনে নামতে চায় জামায়াত
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ
সিইসিও জানালেন— ফেব্রুয়ারিতেই নির্বাচন, নেয়া হচ্ছে প্রস্তুতি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচন
টিএসসিতে ‘মবের’ জবাবে ভিন্ন কৌশল শিবিরের! Icon যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম Shares
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনী ঘিরে ‘মবের’ মুখে জামায়াতের সাবেক শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নতুন ফটোফ্রেম যুক্ত করেছে সংগঠনটি।
অন্তর্বর্তী সরকারকে তারেক রহমানের ধন্যবাদ
গত এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা


















