ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠন হলো মজুরি বোর্ড দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

রাত থেকে টানা তিন দিন ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২২৫৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ সময় ইন্টারনেটের গতি কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৫ (SEA-ME-WE-5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে।

এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চার দিন ধরে প্রতিদিন ৮ ঘণ্টা করে চলবে।

রক্ষণাবেক্ষণ চলাকালে এটি ট্রাফিক-প্রভাবিত হওয়ায় এসএমডব্লিউ-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরগামী সার্কিটগুলো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে এ সময়ে বিএসসিপিএলসির অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাত থেকে টানা তিন দিন ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে

আপডেট সময় : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬