ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আজ বছরের সবচেয়ে দীর্ঘতম রাত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২২৯৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আজ রোববার (২১ ডিসেম্বর) উত্তর গোলার্ধের দেশগুলোতে নেমে এসেছে বছরের দীর্ঘতম রাত। একই সঙ্গে আজকের দিনের দৈর্ঘ্য হবে বছরের সবচেয়ে কম। বিপরীত চিত্র দেখা যাচ্ছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে—সেখানে আজ বছরের দীর্ঘতম দিন এবং সবচেয়ে ছোট রাত। বিজ্ঞানের ভাষায় এই দিনটিকে বলা হয় ‘শীতকালীন অয়নান্ত’ বা ‘উইন্টার সলসটিস’।

জ্যোতির্বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, পৃথিবী তার কক্ষপথে প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে থাকার কারণে এই দিনে উত্তর গোলার্ধ সূর্যের আলো সবচেয়ে কম পায়। সূর্যের কিরণ এ সময় উত্তর গোলার্ধে খুব বাঁকাভাবে পড়ে এবং স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। ফলে দিনের দৈর্ঘ্য কমে যায় এবং তাপমাত্রা হ্রাস পেয়ে শীতের প্রকোপ বাড়তে থাকে।

২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্য দিগন্তের খুব কাছ দিয়ে উদিত হয় এবং অল্প সময়ের মধ্যেই অস্ত যায়। দিনের আলো কম থাকায় সন্ধ্যা দ্রুত নেমে আসে বলে মনে হয়। তবে এই দীর্ঘতম রাতের পর থেকেই উত্তর গোলার্ধ ধীরে ধীরে সূর্যের দিকে ঝুঁকতে শুরু করে। এর ফলে আগামীকাল থেকে দিন ধীরে ধীরে বড় হতে থাকবে এবং রাতের দৈর্ঘ্য কমতে শুরু করবে।

পৃথিবীর ঘূর্ণন ও ঋতু পরিবর্তনের এই স্বাভাবিক চক্র আবহাওয়া ও জীববৈচিত্র্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। একই সঙ্গে প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতায় ‘উইন্টার সলসটিস’ বিশেষ তাৎপর্য বহন করে আসছে। ইউরোপ, এশিয়া ও আমেরিকাসহ বিশ্বের নানা অঞ্চলে এই দিনকে কেন্দ্র করে রয়েছে নানা উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান।

অন্যদিকে, ২১ জুন উত্তর গোলার্ধে ঘটে ঠিক উল্টো ঘটনা। ওই দিন সূর্য কর্কটক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি সূর্যালোক পৌঁছায়। ফলে দিনের দৈর্ঘ্য হয় বছরের সবচেয়ে বেশি। এই সময়টিকে বলা হয় ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এর পর থেকেই আবার দিন ছোট হতে শুরু করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আজ বছরের সবচেয়ে দীর্ঘতম রাত

আপডেট সময় : ০২:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫