ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার

নেপালে দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যার পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দুই দেশে এখন পর্যন্ত ৬৮৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নেপালে অন্তত ৬৭০ জন এবং চীনে ১৬ জন নিহত হয়েছেন। এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

শনিবার রাতে নেপালে আকাশপথে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে যাওয়ায় সেগুলো সংরক্ষণ ও শনাক্ত করতেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

বন্যায় বেঁচে যাওয়া মানুষজন ধ্বংস হয়ে যাওয়া বসতিতে ফিরে নিজেদের জিনিসপত্র খুঁজছেন। স্বজন হারানো পরিবারগুলো প্রতিদিন হাসপাতাল ও মর্গে গিয়ে নিখোঁজদের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন।

এদিকে ভয়াবহ বন্যায় নিখোঁজ মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র নেপাল ও সংশ্লিষ্ট এলাকায় মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে ৫ লাখ ডলার সহায়তার কথা জানানো হয়েছিল।

এদিকে নেপালের বন্যাকবলিত এলাকার কাছের একটি নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার ভোরে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রসুয়া জেলার ভোতে কোশি নদীতে পানির প্রবাহ বেড়েছে।

রসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলার নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মোবাইলে ভোর সাড়ে ৪টার দিকে সতর্কবার্তাও পাঠানো হয়। তবে তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

সূত্র: সিএনএন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার

আপডেট সময় : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬