ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ

জসিম তালুকদার (চট্টগ্রাম) করেসপন্ডেন্ট
  • আপডেট সময় : ১১:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষা মানোন্নয়ন সভায় অংশ নিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ।

গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) তারিখে তিনি বিদ্যালয়টির একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া মূল্যায়ন করাই ছিল তাঁর এই আগমনের মূল লক্ষ্য।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আবদুল হামিদের উপস্থিতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, সুসজ্জিত ক্লাসরুম এবং পাঠদানে শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

চমৎকার শিক্ষাদানের পরিবেশ এবং দক্ষ প্রাতিষ্ঠানিক নেতৃত্বের কারণে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে গৌরব অর্জন করায় তাকে ক্রেস্ট প্রদান করেন।

পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: রবিউল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আবদুল হামিদ, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দীনএবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পরিদর্শনের শেষে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের উন্নত পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করে শিক্ষক ও পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ

আপডেট সময় : ১১:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬