ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি উবায়দুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১০৭ বার পড়া হয়েছে

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এজন্য তার চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আক্কাস আলীকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি উবায়দুল হক

আপডেট সময় : ০৩:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬