ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ডেল মন্টে টিমের মানবিক উদ্যোগ: অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ নবাবগঞ্জে ডিবি দক্ষিণের অভিযান: ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি সালাউদ্দিন বাবু সোনাগাজীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় ——-জুলফিকার সিদ্দীক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফে বিএমইউজে ফেনীর মানববন্ধন সাভারে ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মুন্সিগঞ্জে পরিত্যক্ত ওয়াপদার জায়গা নিয়ে বিতর্ক, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সারাদেশ

সাভারে ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২০৫১ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা এবং পিকআপটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে বটগাছের নিচে ঢাকা-চন্দ্রা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসছে একটি মাদকবাহী গাড়ি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের দলটি কবিরপুর রেডিও কলোনী এলাকায় অবস্থান নেয়। সেখানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পিকআপটিতে তল্লাশি চালানো হলে ৫২ কেজি গাঁজাসহ জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল মিয়া (৪৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুর রহিম এবং মাতার নাম মৃত জোহুরা বেগম।

পুলিশ জানায়, অভিযানে ৫২ কেজি গাঁজা ছাড়াও পুরোনো নীল রঙের একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন ফোটন (FOTON) পিকআপ জব্দ করা হয়েছে। গাড়িটির চেসিস নম্বর LVAV2JAB2SC600775। পিকআপটির ইঞ্জিন নম্বর অস্পষ্ট বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি এবং চুরির একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬