শিরোনাম ::
সারাদেশ
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন তমিজ উদ্দিন
গোলাম সারওয়ার সজল :
- আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২০৫৯ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি এবং সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন।
শুভেচ্ছা বার্তায় তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করবে, এটাই প্রত্যাশা। দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দময় মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীদের সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন মোহাম্মদ তমিজ উদ্দিন।
ট্যাগস :






















