ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল মরদেহ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২০৬০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধু তারেক মিয়াকে (২২) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সাহেল নামে এক যুবকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে তারেক ও সাহেল লাখাইয়ের ফুলবাড়িয়া গ্রামে আসেন। সেখানে তারেকের ব্যবহৃত আইফোনের প্রতি সাহেলের লোভ জন্মায়। অভিযোগ অনুযায়ী, ২২ অক্টোবর রাতে কৌশলে ডেকে নিয়ে তারেককে গলা কেটে হত্যা করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়।

তারেক বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্ত ও প্রযুক্তির সহায়তায় সাহেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল মরদেহ

আপডেট সময় : ১০:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬