ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে

হেডফোনে গান শুনতে শুনতে রেললাইনের পাশে হাঁটা, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২০৬১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের ফুটবল মাঠসংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাব্বির মৃধা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর দিকে যাচ্ছিল একটি ট্রেন। ট্রেনটি কাছাকাছি চলে এলেও তিনি সরে যেতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, কানে হেডফোন থাকায় ছাব্বির ট্রেনের হুইসেল বা চলাচলের শব্দ শুনতে পাননি। ফলে ট্রেনের উপস্থিতি বুঝে ওঠার আগেই তিনি দুর্ঘটনার শিকার হন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তরুণ ছাব্বিরের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হেডফোনে গান শুনতে শুনতে রেললাইনের পাশে হাঁটা, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬