শিরোনাম ::
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিল সৌদি আরব
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২০৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা ব্যয় বাবদ এ অর্থ কেটে নেওয়া হয়েছিল।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
মন্ত্রী জানান, হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় বাবদ সৌদি কর্তৃপক্ষ ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। পরবর্তী সময়ে সৌদি সরকার সেই অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে।
তিনি আরও জানান, ফেরত পাওয়া অর্থ শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর কাছে হস্তান্তর করা হবে।
ট্যাগস :























