ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে

পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০৫৪ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘প্রকৃত অর্থেই শয়তান’ বলে আখ্যায়িত করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল-এ প্রকাশিত এক নিবন্ধে পুতিন সম্পর্কে নিজের এমন মূল্যায়নের কথা তুলে ধরেন তিনি।

২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন স্টিফেন হারপার। ওই সময়ে পুতিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি জানান, রুশ প্রেসিডেন্ট অত্যন্ত বুদ্ধিমান, পরিশ্রমী ও নিয়মনিষ্ঠ। আন্তর্জাতিক বৈঠকে তিনি সব সময় ভালো প্রস্তুতি নিয়ে আসেন এবং নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন।

তবে হারপারের মতে, পুতিন অত্যন্ত ধূর্ত এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে দক্ষ। গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অন্যদের দুর্বলতার সুযোগ নেন।

নিবন্ধে হারপার বলেন, বিখ্যাত ব্যক্তিদের মধ্যে পুতিনকে নিয়েই মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। তার ভাষায়, জেমস বন্ড সিনেমার খলনায়কদের মতো পুতিন বাস্তব জীবনেও নিজের দেশ ও বিশ্বজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দায়ী।

হারপারের প্রধানমন্ত্রীত্বের সময় রাশিয়ার সঙ্গে কানাডার সম্পর্ক ছিল বেশ বৈরী। বিশেষ করে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার দখলে যাওয়ার পর কানাডা মস্কোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

ওই বছর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেন হারপার। সে সময় তিনি পুতিনকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।

সাবেক এই কানাডীয় প্রধানমন্ত্রীর মতে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য পুতিন দীর্ঘদিন ধরেই একটি বড় হুমকি। নিবন্ধে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে রুশ প্রেসিডেন্টের কর্মকাণ্ড ও আন্তর্জাতিক ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৩১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬