ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে

রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০৪৪ বার পড়া হয়েছে

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশ জায়ান্টরা। বিরতির পর একাধিক সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রোববার লা লিগার ম্যাচে রেসিং সান্তান্দারের মাঠে এই জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও ইয়ান ডিওমান্ডে।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল রিয়াল। পাশাপাশি লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে দলটি।

১১ ম্যাচে ৯ জয় ও ২৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ম্যাচের সপ্তম মিনিটে আর্দা গুলিয়ের শট লক্ষ্যে না থাকলেও নবম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে বেলিংহ্যামের হেড ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক। এরপর বক্সের মধ্যে এমবাপেকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পট-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। চলতি লা লিগায় ১১ ম্যাচে এটি তার ১২তম গোল।

২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। এমবাপের কাছ থেকে বল পেয়ে আর্দা গুলিয়ের বাড়ানো থ্রু পাস ধরে প্রতিপক্ষের গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠান তিনি। এর মধ্য দিয়ে রিয়ালের জার্সিতে ১৫৪ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ মিডফিল্ডার।

৩৬তম মিনিটে তৃতীয় গোলটি করেন আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্ডে। কর্নার থেকে আসা বলে বেলিংহ্যামের হেডের পর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জালে বল পাঠান তিনি।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। ৬০তম মিনিটে এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর বেলিংহ্যামের প্রচেষ্টাও রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।

৭২তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির হাতে বল লাগলে পেনাল্টির দাবি জানায় রেসিং। পরে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। শেষ দিকে বেলিংহ্যাম আরও একবার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয়

আপডেট সময় : ১২:৪২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬