ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২০৬৯ বার পড়া হয়েছে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের বিপক্ষে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাঞ্জাবে স্বাগতিক ভারতের কাছে পরাজিত হয় আশরাফুল-রোমানরা। এর আগে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল করে এগিয়ে যায় স্বাগতিকেরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে তিন গোল এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ভারত।

দুই আসর বিরতির পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে পঞ্চম হয়েছিল দলটি। তবে এবারের আসরের শুরুতেই বড় ব্যবধানে হারের মুখে পড়ল বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার জাপানের বিপক্ষে। এশিয়ান গেমসে জাপানের কাছেও ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন দলের প্রধান চ্যালেঞ্জ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬