ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে

এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০৫৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।

নতুন এই অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এনসিপির একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনটির কার্যক্রম ও পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে এম নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এনসিপির ক্রীড়া উইং হিসেবে তাঁরা কাজ শুরু করতে যাচ্ছেন। সংগঠনে নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হবে।

তিনি আরও জানান, শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও ভুলত্রুটি চিহ্নিত করে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সংলাপেও বসবেন তাঁরা।

এ ছাড়া ভবিষ্যতে প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা হলে সংগঠনটি নিজেদের উদ্যোগেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করবে বলে জানান এম নাজমুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল

আপডেট সময় : ০২:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬