ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচার: ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ গাইবান্ধায় বেলুন উড়িয়ে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর উদ্বোধন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ৪৫ পুরিয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পারভেজ আহমেদের নেতৃত্বে সাভার–চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক, রাজনৈতিক মাঠে বিএনপির তৎপরতা অব্যাহত পেশাগত মর্যাদা ও হয়রানি বন্ধসহ ডেন্টাল ডিপ্লোমাধারীদের সাত দফা দাবি যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, নিহত ৯ মোহনপুর ও পবায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পুরো কারখানা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

পেশাগত মর্যাদা ও হয়রানি বন্ধসহ ডেন্টাল ডিপ্লোমাধারীদের সাত দফা দাবি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০৪৬ বার পড়া হয়েছে

২০ হাজার ডিপ্লোমাধারীর কর্মসংস্থান সংকট নিরসন ও প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালুর আহ্বান

পেশাগত মর্যাদা নিশ্চিত, হয়রানি বন্ধ, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালুসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থানের সংকটে ভুগছেন দেশের প্রায় ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী। দীর্ঘদিনের এ সংকট নিরসনে সরকারের নীতিনির্ধারকদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন এক প্রতিবাদলিপিতে এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ অর্জন করেও ডেন্টাল ডিপ্লোমাধারীরা তাঁদের পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, দেশে ডেন্টাল ডিপ্লোমাধারীর সংখ্যা প্রায় ২০ হাজার হলেও সরকারি চাকরিতে তাঁদের জন্য পদ রয়েছে মাত্র ৮৫০টি। ফলে অধিকাংশ ডিপ্লোমাধারী কর্মসংস্থানের অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অর্জিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী জীবিকা নির্বাহের জন্য সীমিত পরিসরে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা দিতে গেলেও তাঁদের বিভিন্ন ধরনের হয়রানি ও আইনগত জটিলতার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির দাবি, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত দায়িত্ব ও কাজের ক্ষেত্র সুস্পষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে প্রচলিত আইন ও নির্ধারিত কর্মপরিধির আলোকে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু করা জরুরি।

লায়ন মুহাম্মদ কামাল হোসেন আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ও ফেক আইডি ব্যবহার করে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের সাত দফা দাবি হলো—

১. ডেন্টাল ডিপ্লোমাধারীদের দীর্ঘদিনের পেশাগত বঞ্চনা ও কর্মসংস্থানের সংকট নিরসন করতে হবে।

২. স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী তাঁদের পেশাগত দায়িত্ব ও কাজের ক্ষেত্র সুস্পষ্ট করতে হবে।

৩. প্রচলিত আইন ও নির্ধারিত কর্মপরিধির আলোকে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু করতে হবে।

৪. সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

৫. ডেন্টাল ডিপ্লোমাধারীদের শিক্ষাগত যোগ্যতা, অর্জিত জ্ঞান ও পেশাগত দক্ষতার যথাযথ মূল্যায়ন এবং স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

৬. সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য ও মানহানিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত সমস্যাগুলো সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কার্যকর আলোচনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন আশা প্রকাশ করেন, সরকারের নীতিনির্ধারকরা ডেন্টাল ডিপ্লোমাধারীদের এসব দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। দীর্ঘদিনের পেশাগত বঞ্চনা, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও হয়রানির অবসানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করা হলে তাঁরা দেশের প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এজন্য তাঁদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পেশাগত মর্যাদা ও হয়রানি বন্ধসহ ডেন্টাল ডিপ্লোমাধারীদের সাত দফা দাবি

আপডেট সময় : ১২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬