ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ফেনীতে যাত্রা শুরু করল ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ২১৩৯ বার পড়া হয়েছে

ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধি:

ফেনীতে আধুনিক, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে **ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার**। শুক্রবার (৭ আগস্ট) সকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর সমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ফেনীর কৃতি সন্তান এবিএম হারুন।

ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর একেএম শামসুদ্দিন, ফেনী জেলা হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব হুমায়ুন, ব্যবসায়ী নেতা ফারুক হারুন এবং ফেনী সুপার মার্কেটের স্বত্বাধিকারী ইউসুফ শাহীন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাফিজুর রহমান, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন, ফেনী জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইলিয়াস এবং জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সাবেক সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি রোগীবান্ধব, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

উদ্বোধক এবিএম হারুন বলেন, মানুষের আস্থা অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে সেবার মান বজায় রাখা। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও আন্তরিক সেবার সমন্বয় ঘটাতে হবে।

সভাপতির বক্তব্যে ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ফেনী শহরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা বাড়লেও মানসম্মত ও নির্ভরযোগ্য সেবার চাহিদা এখনও রয়েছে। সেই লক্ষ্য থেকেই উন্নত ল্যাব সুবিধাসহ আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্বোধন উপলক্ষে এক মাসব্যাপী বিভিন্ন চিকিৎসাসেবায় ২৫ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে। পাশাপাশি সময়ের চাহিদা ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে নতুন নতুন স্বাস্থ্যসেবা সংযোজন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এর সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে যাত্রা শুরু করল ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার

আপডেট সময় : ১১:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬