ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

এক অবিশ্বাস্য দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান নাকি তাকে দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি সেই প্রস্তাবে আগ্রহ দেখাননি।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প এমন উদ্ভট দাবি করেন। ট্রাম্প বলেন, গত মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানের নেতৃত্ব অনানুষ্ঠানিকভাবে তাকে এই পদের প্রস্তাব দেয়। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দুনিয়ার কোনো দেশের প্রধানই ইরানের প্রধান হতে চাইবেন না। তারা আমাকে খুব স্পষ্ট করেই বলেছিল, ‘আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই।’ আমি বলেছি, ‘ধন্যবাদ, আমার এটার দরকার নেই।’

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে ট্রাম্প আরও দাবি করেছেন, যুদ্ধ বন্ধের জন্য ইরান পর্দার আড়ালে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘তারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু তারা এটা প্রকাশ করতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে, জানাজানি হলে নিজেদের জনগণের হাতেই তারা মারা পড়বে। আবার তারা আমাদের হাতে মারা পড়ার ভয়েও তটস্থ।’
 
ইরানের সাম্প্রতিক উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সেখানে বর্তমানে একটি ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে।
 
তথ্যসূত্র: এনডিটিভি
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

আপডেট সময় : ১০:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬