ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বুধবার চট্টগ্রাম বন্দরে অকটেন ও ফার্নেস অয়েলবাহী দুটি জাহাজ ভিড়ছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২২৩০ বার পড়া হয়েছে

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও দুই চালান অকটেন ও ফার্নেস অয়েল আমদানি করা হচ্ছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপিসি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ আসছে। আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি গত ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে এবং বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

একই দিন মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও দেশে পৌঁছাবে বলে জানিয়েছে বিপিসি।

এদিকে, এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। নাইজেরিয়া থেকে আসা ‘কুল ভয়েজার’ জাহাজে এলএনজি রয়েছে, যার স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। পাশাপাশি, চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’ নামের জাহাজটি, যার স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস শেষে জাহাজ দুটি বুধবার বন্দর ত্যাগ করবে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে বন্দরের জলসীমায় এলপিজি ও এলএনজি বহনকারী দুটি জাহাজ অবস্থান করছে এবং মোট চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে। এর মধ্যে গত ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও দেশের জ্বালানি আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি কাজ করছে এবং নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জ্বালানি দেশে আনা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বুধবার চট্টগ্রাম বন্দরে অকটেন ও ফার্নেস অয়েলবাহী দুটি জাহাজ ভিড়ছে

আপডেট সময় : ০৭:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬