শ্যামনগরে পুরোনো সিন্ডিকেটের ফের সক্রিয় হওয়ার চেষ্টার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান
- আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২০৫৭ বার পড়া হয়েছে
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির পুরোনো প্রভাব ও সিন্ডিকেট নতুনভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু সুবিধাবাদী নেতা ও কথিত হলুদ গণমাধ্যমকর্মীর আশ্রয়-প্রশ্রয়ে আটুলিয়া ইউনিয়নের আবু সালেহ বাবুসহ কয়েকজন নিজেদের অতীত কর্মকাণ্ড আড়াল করে আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক আটুলিয়া ইউনিয়নের এক বাসিন্দা বলেন, “অতীতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আবারও সাধারণ মানুষকে শোষণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
এ বিষয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শ্যামনগরে যেন আর কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা প্রভাব বিস্তারের রাজনীতি সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়।




















