শিরোনাম ::
সারাদেশ
সাভারে প্রতিবাদ সমাবেশ সফল করতে বনগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২০৫৫ বার পড়া হয়েছে
ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ আয়োজন কে সামনে রেখে প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আগামী শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া ২ নম্বর ওয়ার্ডে সোহেল চেয়ারম্যানের অফিস মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশ সফল করার লক্ষ্যে বনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে চাকুলিয়াসহ বনগাঁও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ট্যাগস :




















