ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

টঙ্গী বাজারে প্রাণিসম্পদ বিভাগের অভিযান ও বিভিন্ন পণ্য জব্দ

শোয়েব হোসেন
  • আপডেট সময় : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ২০৫৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী বাজারে পশুপাখির খাদ্য ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ পশুখাদ্য জব্দ করেছে প্রাণিসম্পদ বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন পশুখাদ্য ও ওষুধের দোকান পরিদর্শন করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ পশুখাদ্য জব্দ করা হয়। পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া বলেন, “ক্ষতিকর খাদ্যদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টদের মতে, পশুপাখির জন্য নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে বাজারে নিয়মিত নজরদারি জরুরি। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ পশুখাদ্য প্রাণীর স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই ওষুধের মেয়াদ যাচাই করে বিক্রি করা এবং অনুমোদিত ও নিরাপদ পশুখাদ্য বিপণনে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টঙ্গী বাজারে প্রাণিসম্পদ বিভাগের অভিযান ও বিভিন্ন পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬