ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ঢামেকে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ, ধর্মঘট প্রত্যাহার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২০৬৯ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া আদায় ও অ্যাপভিত্তিক সেবা পরিচালনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের দাবি, অ্যাপে নির্ধারিত ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য খরচ যোগ করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।

গত ২ জুলাই থেকে চালু হওয়া বুথভিত্তিক অ্যাপ ব্যবস্থায় প্রায় ১৩৬টি অ্যাম্বুলেন্স অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ রয়েছে, অ্যাপের বাইরে থাকা গাড়িতে রোগী পরিবহনের সুযোগ সীমিত। এক মালিকের দাবি, অ্যাপে গাড়ি অন্তর্ভুক্ত করতে ৩ হাজার টাকা এবং মোট ভাড়ার ৮ শতাংশ কমিশন দিতে হয়।

ঢামেক থেকে নারায়ণগঞ্জের বন্দরে যেতে অ্যাপে নির্ধারিত ভাড়ার সঙ্গে চার্জ যোগ করে ৪ হাজার ২০০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন জিসান নামে এক রোগীর স্বজন। তাঁর দাবি, বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিলে একই পথে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় যাওয়া সম্ভব।

অভিযোগের বিষয়ে ঢামেক অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইমন আলী সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করেছেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মো. ফরহাদ হোসেন জানান, জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় সেখানে অবস্থান করতে নিষেধ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার থেকে চলা বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠকের পর সাত দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে, হাসপাতালের আটটি সরকারি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অচল থাকায় রোগী পরিবহনে সংকটের অভিযোগ রয়েছে।

রোগীদের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্সের ভাড়া স্বচ্ছভাবে নির্ধারণ, অভিযোগ তদন্ত এবং সরকারি অ্যাম্বুলেন্স সেবা সহজলভ্য করার দাবি উঠেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢামেকে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ, ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় : ১২:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬