ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তার প্রস্তুতি ইসির

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২০৬৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের কারণ নেই উল্লেখ করে আখতার আহমেদ আশ্বস্ত করেন, ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তার প্রস্তুতি ইসির

আপডেট সময় : ০১:০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬