ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ শরীফুল ইসলাম, জামালপুর সদর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ২০৫৩ বার পড়া হয়েছে

২৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের ছনকান্দায় ব্রহ্মপুত্র সেতুর বাইপাস টার্নিং পয়েন্টের নিকটে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোঃ সবুজ মিয়া (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোঃ সবুজ মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাসিন্দা মোঃ সুরজ্জামানের ছেলে। জানা যায়, তিনি পেশাগত কাজের জন্য কয়েকদিন যাবত ময়মনসিংহে অবস্থান করছিলেন। কাজ শেষে আজ সকালে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুরের দিকে ব্রহ্মপুত্র ব্রিজ বাইপাস এলাকায় পৌছালে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয় এবং ঘটনাস্থলেই ঐ মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করে। ঘাতক ট্রাকটি লোকজন সমাগমের আগেই দ্রুত দূর্ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পরে সড়কে পড়ে থাকা লাশটি অজ্ঞাত বলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি মহোদয় বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:২৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬