ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সারাদেশ

সাভারে ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২০৬৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পুরিয়া হেরোইনসহ আটজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) রাত পর্যন্ত সাভার মডেল থানাধীন ছায়াবিথী বাড্ডা ও মজিদপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিটে ছায়াবিথী বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মোঃ নিলয় হোসেন (২৪), বৈশাখী আক্তার (২১), মোঃ শামীম (২৭) ও মোঃ মহর উদ্দিন ওরফে মরন (৩২)-কে গ্রেপ্তার করেন এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স।

এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগম (৪৮) ও আব্দুল্লাহ ওরফে বিশু (৫০)-কে গ্রেপ্তার করেন এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও তাঁর সঙ্গীয় ফোর্স।

তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

পরে শুক্রবার রাত ১২টা ২৫ মিনিটে একই এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফারুক (৪২) ও মোঃ হাসিবুল হক (৩৮)-কে গ্রেপ্তার করেন এসআই শেখ মফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স।

এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ নিলয় হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা, মোঃ শামীমের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা, মোঃ মহর উদ্দিন ওরফে মরনের বিরুদ্ধে দস্যুতা ও অন্যান্যসহ দুটি মামলা এবং মোঃ হাসিবুল হকের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬