ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠন হলো মজুরি বোর্ড দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী এলএনজি টার্মিনাল বন্ধ, চার দিন গ্যাস সংকটের আশঙ্কা

দাউদকান্দির সুন্দলপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম প্রধানের গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে দোয়া ও সমর্থন প্রার্থনা

সাগর বাদশা, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২০৫৮ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১নং সুন্দলপুর মডেল ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম প্রধান। বিভিন্ন পাড়া-মহল্লায় মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চাইছেন তিনি। পাশাপাশি শুনছেন স্থানীয় বাসিন্দাদের সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত সাইফুল ইসলাম প্রধান এলাকার রাস্তাঘাট পরিষ্কার, সোলার লাইট স্থাপন এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন সেবামূলক কাজে ভূমিকা রাখছেন। এসব কার্যক্রম অব্যাহত রেখে ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন তিনি।

গণসংযোগে সাইফুল ইসলাম প্রধান জানান, জনগণের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়তে চান। প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার সমাধানে কাজ করাই তাঁর লক্ষ্য।

নির্বাচিত হলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া এবং খেলাধুলায় উৎসাহিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে কাজ করার অঙ্গীকার করেন এই সম্ভাব্য প্রার্থী।

সাইফুল ইসলাম প্রধান আরও জানান, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সামাজিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা নিয়ে সুন্দলপুরের উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দাউদকান্দির সুন্দলপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম প্রধানের গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে দোয়া ও সমর্থন প্রার্থনা

আপডেট সময় : ১১:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬