ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ওমানে এক বাংলাদেশি খুন, আরেক প্রবাসী গ্রেপ্তার ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ২২৩১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমানের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে খুন করা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

তবে নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াত এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়্যাল ওমান পুলিশ কমান্ড জানিয়েছে, ওই ভারতীয় নাগরিককে তার ব্যক্তিগত গাড়িতে করে বিপুল পরিমাণ অ্যালকোহল বহন এবং পাচারের উদ্দেশ্যে পরিবহন করার সময় আটক করা হয়। ওমানে অ্যালকোহল পরিবহন ও পাচারের বিষয়ে কঠোর আইন রয়েছে এবং এই ধরনের অপরাধের জন্য গুরুতর শাস্তির বিধান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ওমানে এক বাংলাদেশি খুন, আরেক প্রবাসী গ্রেপ্তার ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

আপডেট সময় : ০১:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫