ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গাজীপুর

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া সাতজন গ্রেপ্তার: পুুলিশ 

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত এই হত্যা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে মামলার অন্য দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। পাবনার পাঁচবাড়িয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামাম তুহিনকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা করা হয়। হত্যার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় ফেসবুকে। সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের স্পষ্ট চেনা যায়। হত্যায় অংশ নিয়েছিল গ্রেপ্তার হওয়া সাতজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুর

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া সাতজন গ্রেপ্তার: পুুলিশ 

আপডেট সময় : ০১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫