ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৬:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪৬ বার পড়া হয়েছে

ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে বা টিকতে পারবে না বলে  মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সাভারের নবীনগরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, স্বৈরাচার সরকারের বন্দুকের নলের মুখেও আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সেই সাহস নেই। ছাত্রদল প্রতিহত করলে  তারা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না।

তিনি আরও বলেন, ছাত্র হত্যা মামলার আসামিরাও থানার আশপাশে ঘোরাফেরা করছে। নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নবীনগরের জয়ের রেস্টুরেন্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন

আপডেট সময় : ০৬:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬