ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত

জসিম তালুকদার (চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে নির্যাতনের ঘটনায় সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে গাছের আঘাতে রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূইল্যাঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তার (৩০) নামে এক নারীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে ঘটনার বিবরণ জানা যায়, বুধবার দুপুরে ধূইল্যাঝিরি এলাকার একটি বাড়িতে শাশুড়িকে নির্যাতনের ঘটনা নিয়ে পারিবারিক বিরোধ ও ঝগড়া সৃষ্টি হয়। এ সময় চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশী যুবক রাশেদ সেখানে ছুটে যান এবং ঝগড়া থামাতে মধ্যস্থতার চেষ্টা করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিপক্ষরা গাছের টুকরো বা ডাল দিয়ে রাশেদকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যালে রেফার করেন। মেডিকেলে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

বাঁশখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত নারী জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত

আপডেট সময় : ১০:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬