সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু
দক্ষতা ও সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- আপডেট সময় : ১০:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৬ বার পড়া হয়েছে
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সার্বিক দিকনির্দেশনায় সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন জনাব এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





















