ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

আর নির্বাচন করবেন না টানা সাতবারের প্রেসিডেন্ট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত

নির্বাচনে আর না লড়ার ঘোষণা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।  শুক্রবার (৮ আগস্ট) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।  ১৯৯৪ সাল থেকে এক টানা সাতবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি।

সাক্ষাতকারে লুকাশেঙ্কো দাবি করেন, ২০২০ সালের নির্বাচনের সময়ও তিনি পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। তবে জনগণ তাকে থামিয়ে দেয়।

লুকাশেঙ্কো বলেন, ‘সত্যি বলতে, জীবনে দ্বিতীয়বারের মতো আমি সেবার (২০২০ সালে) পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম, এটা বুঝে যে মানুষ আমাকে পদত্যাগে সমর্থন করবে।  কিন্তু তখন তারা বলল—না, আমরা প্রস্তুত নই। ব্যাপারটিকে এমনভাবে উপস্থাপন করা হলো যেন আমি একজন বিশ্বাসঘাতক, পালাতে চাইছি। তাই থাকতে হলো। ’

ছেলে নিকোলাই উত্তরসূরি নন

লুকাশেঙ্কো জোর দিয়ে জানান, তার নিজের ছেলে নিকোলাইকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করার কোনও পরিকল্পনা তার নেই।

এ বিষয়ে তিনি বলেন, ‘না, সে উত্তরসূরি নয়। আমি জানতাম আপনি এটা জিজ্ঞাসা করবেন।’

তিনি আরও  বলেন, ‘নিকোলাইয়ের সীমিত পর্যায়ে কিছুটা ভিন্নমত রয়েছে। যদিও সে বাবার কাজকর্মকে সমর্থন করে এবং গভীর অন্তর্দৃষ্টি রাখে।’

সম্ভাব্য উত্তরসূরি প্রসঙ্গে লুকাশেঙ্কো জানান, তিনি আশা করেন ভবিষ্যৎ প্রেসিডেন্ট বুদ্ধিমান ও স্বাভাবিক একজন ব্যক্তি হবেন।

তিনি আরও বলেন, ‘তার নীতি আমার থেকে আলাদা হতে পারে। আমি শুধু চাই সে যেন সব কিছু ধ্বংস না করে, বরং যা কিছু আছে তার ভিত্তির উপর দাঁড়িয়ে ধীরে ও শান্তভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। যেন কোনও বিপ্লবী উলটপালট না ঘটে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আন্তর্জাতিক

আর নির্বাচন করবেন না টানা সাতবারের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০২:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫