ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে হাউজিং স্টেট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২১৬৮ বার পড়া হয়েছে

ফরিদপুর শহরের হাউজিং স্টেট এলাকা থেকে মিম (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই তরুণীর বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি এখানে স্বামী মাজেদকে নিয়ে ভাড়ায় থাকতেন। তার স্বামীর বাড়ি বোয়ালমারী উপজেলায়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মিমের বাড়িওয়ালা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

তারা আরও জানান, মিম বিউটিপার্লারে কাজ করতেন।‌ সকালে তার স্বামীর দুই বন্ধু এসে মিমকে খুঁজতে থাকেন। এ সময় বাড়িওয়ালার বিষয়টি সন্দেহ হলে তিনি ওই ঘরে গিয়ে মরদেহ দেখতে পান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাকে হত্যা করা হয়েছে। কারন, মরদেহে পচন ধরেছিল। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফরিদপুরে হাউজিং স্টেট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫