ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

বনানী থানার চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৬ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার করা হয়। পরের দিন জুলাই আন্দোলনকেন্দ্রিক রমনা থানার হত্যা মামলায় মোজাম্মেল বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৩ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।চলতি বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির।

অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন। আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

আপডেট সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫