ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতা। ফাইল ছবি

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তাদের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো প্রকার রেকর্ডপত্র দাখিল না করে এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পর যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত করা হয়েছে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ মোট সাতজনকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

আপডেট সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫