ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘ছাত্র সমন্বয়ক ও উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক’

স্টাফ রিপোর্টার, রংপুর
  • আপডেট সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ২১২৫ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আসবে। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুর নগরীর স্টেশন রোডে ২২ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা বিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা কয়েকটি মামলা এখনো দুদকে তদন্তাধীন রয়েছে। এসব মামলা দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করা হবে বলে তিনি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অন্যান্য মামলাগুলোও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে দুদক।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়। তবে আশার কথা, এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার অবস্থানে রয়েছেন।

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘ছাত্র সমন্বয়ক ও উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক’

আপডেট সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫