ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খেলাঘরের চেয়ারপার্সন’র মৃত্যুতে ফেনী জেলা কমিটির শোক

আফতাব মমিন ভূঞা
  • আপডেট সময় : ১১:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ২১০৭ বার পড়া হয়েছে

ডাকসুর একমাত্র নারী ভিপি, খেলাঘরের চেয়ারপার্সন, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম আর নেই( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

১২ আগষ্ট, মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে ১১.৩০টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হবে।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহম্মদের স্ত্রী এবং দুই ছেলে ও এক কন্যার জননী।

মহিয়ষী এই নারীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খেলাঘর ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ।

অধ্যাপক মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটরের সদস্য হিসেবে আছেন। ২০০৯ সালে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি শিশুসংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিশ্ব শিক্ষক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠনের সভাপতি। তিনি মনিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৫ তম অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খেলাঘরের চেয়ারপার্সন’র মৃত্যুতে ফেনী জেলা কমিটির শোক

আপডেট সময় : ১১:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫