ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মাসকান্দা কাউন্টারে হামলা-ভাঙচুর, ভোগান্তিতে পথচারীরা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১২:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ২৩০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় পথচারীরা দুর্ভোগে পড়েছে। এই ঘটনার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি, তবে এটি স্পষ্ট যে এই ধরনের সহিংসতা জনজীবনে বিঘ্ন ঘটাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল কঠিন করে তুলছে।

কাউন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৃহত্তর ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটরমালিক সমিতি। মঙ্গলবার দুপুরে নগরীর মাসকান্দায় ঢাকাগামী বাসস্ট্যান্ডের কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এর জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়।

জেলা মোটরমালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বেলা ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে।

মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দুপুরের দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে বাস কাউন্টারে হামলা চালায়। তারা কাউন্টার ও ভেতরে ভাঙচুর করে। এ সময় কাউন্টারে থাকা টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করত, এখনো তারা করছে, এমন অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিরা কাউন্টার ভাঙচুর করেছে; যার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে মালিক সমিতির নেতা ও আমরা ঢাকায় কথা বলে সমাধানের চেষ্টা করছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে মাসকান্দা কাউন্টারে হামলা-ভাঙচুর, ভোগান্তিতে পথচারীরা

আপডেট সময় : ১২:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫