ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মোঃ মুনিরুল ইসলাম (গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ)
  • আপডেট সময় : ০২:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ২১৬৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে মেসার্স শাজাহান ট্রেডার্স এর মালিককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগষ্ট ) রাতে উপজেলার

পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়:

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর  ইউনিয়নের দেওপুরা বাজারে শাজাহান আলীর কীটনাশক দোকানে অবৈধভাবে মজুদ করা ৩৯ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা ইউরিয়া এবং ৮৮ বস্তা এমওপি সার সর্বমোট ১৭২ বস্তা সার জব্দ করা হয়েছে।

ডিলারশিপ সাব ডিলারশিপ লাইসেন্স বিহীন দোকানের সার বিক্রয় করা আইনগত দণ্ডনীয় অপরাধ। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারা অনুযায়ী শাজাহান আলীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অভিযানস্থলে জরিমানার বিশ হাজার টাকা নগদ পরিশোধ করে প্রতিষ্ঠানটি। অভিযানে উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, গোমস্তাপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জাকির মুন্সি বলেন, ডিলারশিপ সাব-ডিলারশিপ লাইসেন্স বিহীন দোকানে সার সংরক্ষণ/বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ হাজার টাকা ও অবৈধ

সার গুলো জব্দ করা হয়েছে। সংরক্ষিত সারগুলো উপস্থিত কৃষকদের নিকট সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানান ইউএনও।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট সময় : ০২:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫