ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ স্থাপন নিয়ে বিতর্ক, যানজট ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

মোহাম্মদ অলিউল্লাহ খান (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • আপডেট সময় : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ২২২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ স্থাপনের স্থান নিয়ে বিতর্কের পাশাপাশি এবার সামনে এসেছে ট্রাফিক ও পরিবেশ বিপর্যয়ের গুরুতর শঙ্কা। বিশ্বরোডে কলেজটি স্থাপনের দাবিতে মানববন্ধন হলেও, বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত ভয়াবহ যানজট এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে।

যানজট বিপর্যয়ের শঙ্কা

একজন প্রাক্তন অভিজ্ঞ ট্রাফিক বিশেষজ্ঞ দৈনিক বঙ্গ সংবাদ-কে জানান, “ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এমনিতেই একটি অত্যন্ত জনবহুল এলাকা এবং এখানে প্রতিদিন ভয়াবহ ট্রাফিক জ্যাম হয়। যদি এই ব্যস্ত এলাকায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালটি নির্মাণ করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।” তিনি আরও বলেন, “মেডিকেল কলেজ স্থাপিত হলে সেখানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার অতিরিক্ত গাড়ির চাপ সৃষ্টি হবে। বিশেষ করে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা থেকে সিলেটগামী পথে এই অতিরিক্ত চাপ মারাত্মক এক ট্রাফিক বিপর্যয় ডেকে আনবে।”

বিশেষজ্ঞের মতে, একটি হাসপাতাল সংলগ্ন এলাকায় জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্সসহ দ্রুতগামী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা জরুরি। কিন্তু বিশ্বরোডের বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনায় তা প্রায় অসম্ভব হয়ে পড়বে, যা রোগীদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।

পরিবেশ সুরক্ষার দাবি জানিয়ে একজন পরিবেশবিদ দৈনিক বঙ্গ সংবাদ-কে জানান, “একটি বড় স্থাপনা যেমন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি জায়গা বেছে নেওয়া উচিত যেখানে প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে এবং এলাকার বায়ু ও শব্দ দূষণ বৃদ্ধি না পায়।” তিনি বলেন, “বিশ্বরোডের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এই ধরনের একটি বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তুললে তা কেবল যানজটই বাড়াবে না, বরং পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে।”

এই দুটি বিশেষজ্ঞ মতামত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে আরও চিন্তাভাবনা করে স্থান নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। যে প্রকল্পের এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, সেই প্রকল্প নিয়ে যানজট ও পরিবেশ নিয়ে বিশেষজ্ঞদের এমন উদ্বেগ জনমনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ স্থাপন নিয়ে বিতর্ক, যানজট ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আপডেট সময় : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫