ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে ভার্ক এর উদ্যোগে অপরাজিতা ২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গোলাম সারওয়ার সজল
  • আপডেট সময় : ০৫:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ২২৭৫ বার পড়া হয়েছে

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্দ্যোগে ২৫ আগষ্ট সোমবার দুপুরে সাভার উপজেলা কনফারেন্স রুমে অপরাজিতা ২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী ইঞ্জিনিয়ার, ডিপিএইচই, জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর, মাধ্যমিক শিক্ষা অফিস, জাকিয়া নাজনীন, প্রোগাম লিড ও জাহিদা সুলতানা সহ স্থানীয় সরকার এবং ভার্কের কর্মকর্তারাগন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার বলেন, অপরাজিতা প্রকল্পে ”স্কুলের মেয়ে ও পোশাক শিল্পে নিয়োজিত নারীদের জন্য মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সুবিধা সম্বলিত টয়লেট নির্মান আমাদেরকে অনুপ্রানিত করেছে এবং আমরাও অনন্ত ৩০টি বিদ্যালয়ে স্যানিটারী প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা গ্রহন করেছি”। তিনি ভার্ক এর অপরাজিতা প্রকল্পের কাজের প্রসংশা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ প্রকল্পের কার্যক্রমের উপর বিভিন্ন মতামত প্রদান করেন এবং তারা ভার্ক কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন।

অপরাজিতা প্রকল্পটি ভার্ক অক্টেবর ২০২২ সাল থেকে এইচ এন্ড এম ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতা ও ওয়াটারএইড এর কারিগরী সহযোগিতায় সাভার ও গাজীপুর এলাকায় পোশাক শিল্পে কর্মরত নারীদের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থবিধি উন্নয়নে কমিউনিটি, বিদ্যালয় ও ফ্যাক্টরী পর্যায়ে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ভার্ক এর উদ্যোগে অপরাজিতা ২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫