ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি প্রদান

আফতাব মমিন ভূঞা, ফেনী
  • আপডেট সময় : ০৮:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ২২৩০ বার পড়া হয়েছে

এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তির আওতায় ফেনীতে ১৭৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল এশিয়ান কলেজ ফেনী।

৩০ আগস্ট শনিবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের রয়েল স্যালমন কনভেনশন হলে এশিয়ান কলেজ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। 

ফেনী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আবদুল বারিকের সভাপতিত্বে ও এশিয়ান কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা স্কুল অফ লিডারশিপ এর পরিচালক ও কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটওয়ারী, জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি একেএম শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী ও গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক আবদুর রহিম।

অনুষ্ঠানে সাংবাদিক, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৃষ্টিকর্তা প্রত্যেককে মেধা দিয়েছে, আমাদের এই মেধা গুলোকে মূল্যায়ন করতে হবে। আমাদের দেশের মেধাবীরা স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে এতে আমরা মেধাবীদের হারাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে হুমায়ুন পাটওয়ারী বলেন, মেধার বিকাশ, নেতৃত্ত্বের উন্নয়নে বৃত্তিপ্রদান সহায়ক ভূমিকা পালন করবে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত ও স্বাস্থ্যবান শিক্ষিত জাতি গঠনে শিশুদেরকে মাতৃগর্ভ থেকে পরিচর্যা, খেলাধুলা ও বিনোদনের উপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৮:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫