ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

নিহত অলির কন্যা সাদিয়া’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান

সেলিম আহমেদ
  • আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৮৮ বার পড়া হয়েছে

পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানা’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

 রবিবার দুপুরে (৩১ আগস্ট ২০২৫) মরহুম অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া’র বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে মরহুম অলির কন্যা ও নতুন জামাতার জন্য উপহার সামগ্রী এবং বিয়ের অনুষ্ঠানের জন্য বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সাদিয়া সুলতানা’র বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডাঃ মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১ম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান পারভীন ঝর্না, সাতক্ষীরা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. আই. আশা-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি। গত ২০২৪ সালেও মরহুম অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্ব নিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

নিহত অলির কন্যা সাদিয়া’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫