ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ঢাকা- ১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের সঙ্গে বন্ধুদের মতবিনিময় সভা

গোলাম সারওয়ার সজল
  • আপডেট সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩৮৪ বার পড়া হয়েছে

ঢাকা- ১৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সঙ্গে বন্ধুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেসে সাভার বন্ধু সংগঠনের আয়োজনে এই মতবিনিময় সভা সম্পূর্ণ করা হয়।

এসময় উপস্থিত বন্ধুরা তাদের বক্তব্যের মাধ্যমে শিহাব উদ্দিন খানের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে কোন কোন কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে মতামত প্রদান করেন।

এসময় বন্ধুরা বলেন,নেতৃত্ব হলো একটি ‘শিল্প’, যার মাধ্যমে একটি দল বা সংস্থাকে কার্যকর করা যায়, দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা হয় ও সততার সঙ্গে সদস্যদের অনুপ্রাণিত করে সম্মিলিত লক্ষ্য অর্জনে পরিচালনা করা হয়। সততা, দৃঢ় নৈতিকতা এবং উচ্চনৈতিকমান একজন ভালো নেতার অপরিহার্য গুণ। একজন সফল নেতা ব্যক্তিত্ব, সাহসিকতা, স্বচ্ছ দৃষ্টি এবং উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হন ও দলকে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে উৎসাহিত করে সাংগঠনিক সফলতা নিশ্চিত করেন। মূলত নেতাদের শিক্ষা, চরিত্র, গুণাবলি ও কার্যক্ষমতার ওপরই একটি সমাজ, গোষ্ঠী ও রাষ্ট্রের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে। আর সেই গুন গুলো আমরা আমাদের বন্ধু ব্যারিস্টার শিহাবের মধ্যে দেখতে পাই। আমরা আশা করি দল অবশ্যই যোগ্য লোককে ঢাকা-১৯ আসনের দায়িত্ব প্রধান করবেন।

মতবিনিময় সভায় এক বন্ধু জানান, ব্যারিস্টার শিহাব বিগত ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলার যাতাকলে পিষ্ট বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আইনগত সহায়তা প্রদান করেছেন। এছাড়া আইনজীবী ফোরাম আয়োজিত আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রভাগে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে অনুষ্ঠিত সিনেট নির্বাচনে সম্পূর্ন প্রতিকূল পরিবেশে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় অংশগ্রহন ছিল উল্লেখ করার মত। যেকারনে তাকে মিথ্যা মামলার আসামী হয়ে ভোগান্তি পোহাতে হয় ।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান মতবিনিময় সভায় বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে, আমরা তার পক্ষেই কাজ করবো। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ধানের শীষকে বিজয়ী করা। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু।  বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। যারা নির্বাচন নিয়ে নেতিবাচক বলছেন তারাও একটি পর্যায়ে ইতিবাচক হয়ে যাবেন বলে আশা করছি। তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ করছি। আর মাঠ পর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের যাচাই করা হচ্ছে। নির্বাচন যথা সময়ে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমরা চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক।

এই মতবিনিময় সভায় বন্ধু মহলে চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ সর্বস্তরের সুধিজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ঢাকা- ১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের সঙ্গে বন্ধুদের মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫