সারাদেশ
সাভারে রাজাশনে যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে
- আপডেট সময় : ০১:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩৭১ বার পড়া হয়েছে
সাভারে “মাদককে না বলি, লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় । বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় । ৮ নং ওয়ার্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর । টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল। টুর্নামেন্টের উদ্বোধন করেন দি খ্রিষ্টান কো অপারেটিভ ক্রেডিট এর সাধারণ সম্পাদক – মাইকেল জন গোমেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রহিম পালোয়ান,সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক – এডভোকেট জাহিদুল ইসলাম শাহিন, মোঃ আজিজুর রহমান, সাভার পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক – মোঃ এমদাদ মিয়া, সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক – মোঃ শওকত হোসেন খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিমেল খান । উদ্বোধনী খেলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ধামরাই ফ্রেন্ডস ক্লাব একাদশ।






















