ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেনীতে অটোরিক্সা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১১৪ বার পড়া হয়েছে

ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অটোরিক্সা ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে এবং ছিনতাইকৃত অটোরিক্সার খন্ডিত অংশ উদ্ধার করেছে।

অটোরিক্সা চালক মোঃ শাহিদ গত ৪ সেপ্টেম্বর ফেনী সদর থানায় একটি এজাহার দায়ের করেন। ঘটনার রাতে হোটেল ডিলাক্সের পাশে থেকে তিন-চার জন যাত্রীবেশী ছিনতাইকারী মহিপাল হাইওয়ে থানায় যাওয়ার কথা বলে ৭০ টাকা ভাড়া দিয়ে তার অটোরিক্সায় উঠেন। ফতেপুর ফ্লাইওভারের নিচে গাড়ী ঘুরিয়ে তারা ছুরির আঘাত করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।

ফেনী ডিবি পুলিশ, জেলা পুলিশের উচ্চ পর্যায়ের তদারকিতে অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিদের সনাক্ত করে। অভিযানে গ্রেফতার হয়েছেন:

১. এমদাদুল ইসলাম (২১),

২. মনোহর আলী (২১),

৩. মোঃ রাশেদ (১৯),

৪. মোঃ ইয়াছিন মানিক (৪০),

৫. মোঃ নুরুল আমিন (২৮),

৬. এনামুল হক (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। জানা যায়, প্রথম তিনজন অটো রিক্সা ছিনতাই করে বোমা মানিকের কাছে হস্তান্তর করে। পরে বোমা মানিক ও শুকুর আলী অটোরিক্সার বডি বাথানিয়া মসজিদ পুকুরে ফেলে দেয় এবং চাকা ও ব্যাটারী ভিন্ন স্থানে বিক্রি করে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ খন্ড বডি, ৩টি চাকা ও ৪টি ব্যাটারী। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে অটোরিক্সা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১২:৪০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫